SyncMate Privacy Policy

বিক্রির খবরটা দোকানির ড্যাশবোর্ডে নিজে থেকেই পৌঁছে দেয়।

SyncMate is a companion app for online sellers. When a payment-confirmation SMS arrives on the seller's phone, SyncMate delivers it to that seller's own order dashboard — so their orders confirm automatically, even while they sleep.

bKash19:03

You have received Tk 550.00 from 01812XXXXXX. TrxID 9XA7B2C1D4 …

অর্ডার #1042 কনফার্ম হয়ে গেছে
দোকানির নিজের ড্যাশবোর্ডে, সাথে সাথে

পেমেন্টের SMS এলো, অর্ডার কনফার্ম হলো — মাঝখানে দোকানিকে কিছুই করতে হলো না। এটুকুই SyncMate-এর পুরো কাজ।

যেভাবে চালু করবেন

  1. অ্যাপটা ইনস্টল করুনআপনার সেলার ড্যাশবোর্ড থেকে যেভাবে বলা আছে, সেভাবে।
  2. QR স্ক্যান করে ফোনটা যুক্ত করুনড্যাশবোর্ডের “ডিভাইস” পেজের QR কোড স্ক্যান করলেই ফোনটা আপনার নিজের অ্যাকাউন্টের সাথে জুড়ে যায় — অন্য কারো সাথে না।
  3. ব্যস, আর কিছু নাপেমেন্টের SMS এলেই সেটা আপনার ড্যাশবোর্ডে পৌঁছে যাবে আর অর্ডার কনফার্ম হবে। কী কী পাঠানো হলো, তার পুরো তালিকা অ্যাপের “হিস্ট্রি” ট্যাবে নিজেই দেখতে পারবেন।

কোন SMS পড়ে, কোনটা কখনোই না

অনুমতি চাওয়ার আগে অ্যাপ নিজেই পুরোটা বুঝিয়ে বলে, আপনি রাজি হলে তবেই এগোয়। তারপরও নিয়মটা পাথরে খোদাই করা:

শুধু এটুকু পড়ে

  • নতুন আসা পেমেন্ট-কনফার্মেশন SMS
  • শুধু মোবাইল ব্যাংকিংয়ের অফিশিয়াল সেন্ডার আইডি থেকে
  • পাঠানোর আগে ফোনের ভেতরেই বাছাই হয়

কখনোই পড়ে না

  • OTP বা ব্যাংকের গোপন কোড
  • ব্যক্তিগত বা অন্য যে কোনো SMS
  • ফোনে আগে থেকে জমা পুরনো SMS
  • কন্টাক্ট, ছবি, লোকেশন — কিছুই না

চেনা সেন্ডারের তালিকা: bKash, Nagad, Rocket, Upay — এদের অফিশিয়াল নম্বরের বাইরের কোনো SMS ফোন থেকে বেরোয় না।

SyncMate কী, আর কী না

SyncMate একটা সহযোগী (companion) অ্যাপ — যাঁদের নিজস্ব সেলার ড্যাশবোর্ড আছে, অ্যাপটা শুধু তাঁদের কাজে লাগে। ড্যাশবোর্ড ছাড়া এটা এমনি ইনস্টল করে কিছু করার নেই।

SyncMate is not a financial service. It is not a wallet, not a payment gateway, and not a standalone SMS app. It never sends, receives, or holds money — it only delivers order-confirmation messages to the seller's own dashboard account, with the seller's explicit consent.

যা জানতে চাওয়া হয়

আমার SMS অন্য কেউ দেখতে পাবে?

না। পেমেন্টের SMS যায় শুধু আপনার নিজের ড্যাশবোর্ড অ্যাকাউন্টে — QR স্ক্যান করে আপনি নিজে যেটার সাথে ফোন জুড়েছেন। বিজ্ঞাপনদাতা নেই, ডেটা বিক্রি নেই, থার্ড-পার্টি অ্যানালিটিক্স নেই।

ফোন অফলাইনে থাকলে?

SMS-টা ফোনের ভেতরে নিরাপদে অপেক্ষা করে। ইন্টারনেট ফেরার মুহূর্তে নিজে থেকেই পৌঁছে যায় — কিছু হারায় না।

বন্ধ করতে চাইলে?

অ্যাপের সেটিংসে “ডিভাইস রিমুভ করুন” চাপলেই সব বন্ধ — আর কোনো SMS যাবে না। অ্যাপ আনইনস্টল করলে ফোনে জমা তালিকাও মুছে যায়।